ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● খুলনা বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের দলবদ্ধ হামলা ● আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ,ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা ● চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের পেট্রল বোমা নিক্ষেপ,অগ্নিসংযোগ ● সরকার ৬ মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা....তিতুমীর ● আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি ● মনোহরদীতে বরজের পান কেটে দিয়ে ৬ লাখ টাকার পান বিনষ্ট ● শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ পরিহারের আহ্বান....প্রধানমন্ত্রীর ● অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, পুলিশের অভিযানে উদ্ধার দোকানের তালা ভেঙে তল্লাশির অভিযোগ, দুই কথিত সোর্স গ্রেপ্তার ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্হগিত ● সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা

পীর মোহাম্মদ পিরু,সোনারগাঁও নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:২৩ পিএম
সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা

জমিদাতা পরিবারের অবদান এবং শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৭৪টি জমিদাতা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চারজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়া আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। সভাপতিত্ব করেন তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আবু আসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সালাহ উদ্দিন, মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যাপক মো. আব্দুল কাদির এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মো. জহিরুল ইসলাম।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, এমন ব্যতিক্রমী ও প্রশংসনীয় আয়োজনের জন্য তাহেরপুরবাসী ও জমিদাতা পরিবারগুলোর পক্ষ থেকে মাদ্রাসার বর্তমান সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)