সাইদুর রহমান তসলিম, মনোহরদী,নরসিংদী
শুক্রবার রাতে নরসিংদী মনোহরদীর মজিদপুরে গ্রামে এক পানচাষীর বরজে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা ঘটেছে।
এতে প্রায় ৬ লাখ টাকার পান কেটে নষ্ট করে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ২৮ শে নভেম্বর মধ্যরাতে নরসিংদী মনোহরদীর পূর্ব মজিদপুর গ্রামের খোকন মিয়ার পানের বরজে রাতের আঁধারে কে বা কারা হামলা করে।
তারা তার ২২ শতাংশ জমির পানের বরজের প্রায় অর্ধেক বরজ কেটে বিনষ্ট করে দেয় পানচাষী খোকন মিয়া জানিয়েছেন।
সকালে বরজে গিয়ে পানচাষী সেখানে তার এ সর্বনাশ ঘটতে দেখেন।এতে পানচাষী খোকন মিয়ার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটে বলে অভিযোগ রয়েছে।
ক্ষতিগ্রস্থ পানচাষী জানান,তার সাথে বিরোধ থাকা প্রতিপক্ষ এ কান্ড ঘটিয়ে থাকবে বলে সন্দেহ করেন তিনি।
মনোহরদী থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।