ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ ● দেশে-বিদেশে চাপের মুখে পোশাক খাত, ঝুঁকিতে সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয়ের পথ ● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা কাল ● নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ ● খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ● জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন.....প্রধানমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মঞ্জিল পরিবহন বাসে আগুন ● বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করতে যাচ্ছেন....প্রধানমন্ত্রী ● ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ শুরু, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখার পরামর্শ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মঞ্জিল পরিবহন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০১:১৪ পিএম
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মঞ্জিল পরিবহন বাসে আগুন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন লাগে।

যাত্রী কম থাকায় দ্রুত বাস থেকে নেমে যান তারা।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত।

অন্যদিকে ফায়ার সার্ভিসের ধারণা, যাত্রীর ছদ্মবেশে কোনো দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়েছেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাসচালকের বরাত দিয়ে তিনি জানান, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।

অন্যদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন।

আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েন। তবে তার দাবি, কোনো দুর্বৃত্ত নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)