ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ ● দেশে-বিদেশে চাপের মুখে পোশাক খাত, ঝুঁকিতে সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয়ের পথ ● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা কাল ● নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ ● খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ● জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন.....প্রধানমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মঞ্জিল পরিবহন বাসে আগুন ● বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করতে যাচ্ছেন....প্রধানমন্ত্রী ● ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ শুরু, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখার পরামর্শ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০১:৩০ পিএম
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন ধরানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তিনি এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। তখন বাড়িতে ছিলেন তার বাবা-মা।

সাদিকের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

ঘরের ভেতরে আগুন ছড়ানোর আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলেন, ফলে বড় ক্ষতি এড়ানো গেছে।

সাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন।

সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল।

আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে।

পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।

এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।’

সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা।

আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)