আ জা ডেক্স
দেশের অভ্যন্তরে শ্রমিক অসন্তোষ, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে একসঙ্গে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের পোশাক খাত।
এর প্রভাবে কমছে পোশাক রপ্তানি, রপ্তানি আদেশ ও পণ্যের দাম। চলমান শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ও পণ্য সরবরাহও ব্যাহত হচ্ছে।
নতুন রপ্তানি আদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত তিন মাস ধরে পোশাক রপ্তানি কমছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২ শতাংশ।
একই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ। এ সময় রপ্তানিকৃত পোশাকের গড় একক মূল্যও কমেছে ০ দশমিক ৯৫ শতাংশ।
এ ছাড়া নভেম্বরের প্রথম ২১ দিনে প্রায় ৪০০টি কারখানা বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চার দশকের পোশাকশিল্পের ইতিহাসে দেশি ও বিদেশি এতগুলো সংকট একসঙ্গে দেখা যায়নি।
জ্বালানি সংকট, কাঁচামাল ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলন পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, তাঁরা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।
এ অবস্থায় দেশের পোশাক খাতের রপ্তানি, বিনিয়োগ ও সামগ্রিক কার্যক্রম নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।