ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● চট্টগ্রাম বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ ● বিশ্বস্বাস্থ্য সংস্থায় নিয়োগে মিথ্যা তথ্য: পুতুলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক ● ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন...প্রেস কর্মকর্তা ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার....প্রধানমন্ত্রী ● জাতীয় প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশন করার দাবির সাথে একমত...নৌপরিবহনমন্ত্রী ● ডেমরায় এলাকাবাসীর অর্ধ কোটি টাকা লাপাত্তা প্রতারক মা-মেয়ে ● ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার ● দুই বছরেই জেলায় সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক ● প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি ● নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ডিসি ও এসপিকে সম্মাননা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই বছরেই জেলায় সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ভোলা

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৬:০৭ পিএম
দুই বছরেই জেলায় সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক

বিভিন্ন সূচকে ধারাবাহিক সাফল্য অর্জন করে সোনালী ব্যাংক পিএলসির ভোলার লালমোহন শাখা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

চলতি বছরের অর্ধবার্ষিক মূল্যায়নে বিভিন্ন সূচক ও কর্মসূচিতে শতভাগ সফলতা অর্জন করে ভোলা জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে শাখাটি।

এর আগে ২০২৫ সালেও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে সোনালী ব্যাংকের লালমোহন শাখা।

সম্প্রতি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইনকে প্রশংসাপত্র প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান।

একই সঙ্গে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে আগামী বছর বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।

সোনালী ব্যাংকের লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইন বলেন, শাখার সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা, পরিশ্রম, পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

এ সাফল্যের জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)