Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ বিদায়। অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ....প্রধানমন্ত্রীর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার নেপালে বন্যার খবর সংগ্রহে কড়াকড়ি, নতুন নির্দেশনায় দেশি-বিদেশি সাংবাদিকরা কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশ মন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন....আইরিন খান ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু,মোট প্রাণহানি ৯৬৩ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় পতেঙ্গা লাল দিয়া

চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৪:৩৫ পিএম
চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু আগামীকাল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো ও বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে ডেনমার্কের সহযোগিতায় নির্মিত হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল।

আগামীকাল ৩০ আগস্ট রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এ প্রকল্পের নির্মাণকাজ।

শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর। বৈদেশিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বাড়ানো, কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের আশা, আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় গড়ে ওঠা নতুন এই টার্মিনাল দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।

এর ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতের সক্ষমতাও বাড়বে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ভাষ্য, ডেনমার্কের সহযোগিতায় নির্মাণাধীন লালদিয়া টার্মিনাল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কনটেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত, সহজ ও কার্যকর হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বন্দর ও নৌপরিবহন অবকাঠামো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)