ঢাকা, বাংলাদেশ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে সাংবাদিক সমাবেশ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বাংলাদেশ ডাক বিভাগের রেকর্ড,২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন বিএনপির দুর্দিনে সবচেয়ে যোগ্য ও আস্থাভাজন মহাসচিব ছিলেন আবদুস সালাম তালুকদার....ডা. রাসকিন যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন...ডোনাল ট্রাম্প লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে...নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ এলাকাবাসীর প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, তিনজনের বিরুদ্ধে মামলা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত

ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৬:২১ পিএম
ইরানে জাতীয় ঐক্যের আহ্বান বাসিজ বাহিনীর

ইরানের শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ।

একই সঙ্গে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সিতে ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানায় বাসিজ।

বিবৃতিতে বাসিজ জানায়, জাতীয় ঐক্য বজায় রাখতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শুনতে হবে।

পাশাপাশি তাদের ‘ন্যায্য দাবিগুলো’ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

বাসিজ সতর্ক করে বলেছে, ইরানের সামাজিক সংহতি দুর্বল করতে দেশটির শত্রুরা অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে।

এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম শাখা হিসেবে পরিচিত বাসিজ জানিয়েছে, সরকারের প্রয়োজনীয় সহায়তায় তারা প্রস্তুত রয়েছে।

একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সূত্র: আল-জাজিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)