ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তর প্রকাশিত

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু,মোট প্রাণহানি ৯৬৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৬:১৬ পিএম
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু,মোট প্রাণহানি ৯৬৩ জন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শনিবার ২৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৯৬৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৮৭ জনের। এরপর সিলেট বিভাগে ১৪৮ জন, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৪ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের শরীরে। একই সময়ে নতুন করে ৫৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন।

তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)