ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্বাস্থ্য অধিদপ্তর বুলেটিনের তথ্য

একদিনে রেকর্ড ৯৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:৩৯ পিএম
একদিনে রেকর্ড ৯৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ৩ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন, যা চলতি বছরে একদিনে রোগী ভর্তির সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত ১৬ আগস্ট একদিনে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।

এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় ১৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগ ভিত্তিক হিসাবে বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭, রাজশাহীতে ৭৬, ময়মনসিংহে ৭১, রংপুরে ২৩ এবং সিলেটে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৩১ জন। এ সময় দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে।

আক্রান্তদের মধ্যে ২৭ হাজার ৭৫৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।

ওই বছর রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার এবং হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)