Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকায় দুই দিনব্যাপী "ফ্যাকড-ক্যাব মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও সাম্য শাহকে মুখপাত্র করে এমন কথা যারা বলেন তারা সরকার ও সাম্প্রদায়িক শক্তির এজেন্সি...আবদুর রহমান পুনর্বাসন কেন্দ্র বাস্তুহারা,মাদক অপরাধীর নিরাপদ আশ্রয়ের আস্তানা পরিণত হয়েছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা এমন দৃশ্য সবাই দেখেছে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন...সাকিব আল হাসান ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা...ইসি সচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:১২ পিএম
সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি পুকুরের পানি থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট/ডাম্পিং সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে তারা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে কোনোভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)