Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কক্সবাজার বন্যা দুর্গত এলাকায়

রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

জামাল উদ্দীন কক্সবাজার :

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ১০:৩২ পিএম
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ত্রাণ গ্রহণ করেন এবং সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহায়তা প্রদান করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামরোজ সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজামুল হক, মো. শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)