Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৯:০০ পিএম
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা জজশীপে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীরা।

অভিযোগ করে আইনজীবীরা জানান, সংশ্লিষ্ট মহলকে অবহিত না করে এবং ত্যাগী ও দীর্ঘদিনের অভিজ্ঞ আইনজীবীদের বাদ দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এম এ বারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ এপ্রিল আইন মন্ত্রণালয় থেকে জারি করা পিপি ও জিপি নিয়োগের প্রজ্ঞাপনে স্থানীয় আইনজীবী সমাজের মতামত উপেক্ষা করা হয়েছে।

এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে অবহিত না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

তারা এ নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, এতে সংগঠনের বহিষ্কৃত সদস্যদের অন্তর্ভুক্ত করা হলেও বিএনপি-সমর্থিত ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের একপাক্ষিক ও ব্যক্তি স্বার্থনির্ভর নিয়োগ আইন পেশার সুনাম ক্ষুণ্ন করবে এবং আইনজীবী সমাজে বিভাজন সৃষ্টি করবে।

তারা দ্রুত সময়ের মধ্যে উক্ত প্রজ্ঞাপন স্থগিত করে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা তাদের দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)