ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচনী হালচাল গোপালগঞ্জ-৩

শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন...হাবিবুর রহমান

এস এম মিজান ও হায়দার হোসেন গোপালগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি,২০২৬, ১১:৫৬ এ এম
শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেন...হাবিবুর রহমান

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমান।

২২ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামেন। শুক্রবার (২৩ জানুয়ারি) হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য।

দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তার নির্বাচনী প্রতীক ফুটবল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার হাবিবুর রহমানসহ জেলার তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমান প্রথমে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে যান।

এ সময় মূল ফটক বন্ধ থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন। সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে প্রচারণা শুরু করেন। পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান।

হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন দেশের একটি গুরুত্বপূর্ণ আসন।

এখানে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী শায়িত আছেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি প্রচারণা শুরু করেছেন বলে জানান।

তিনি বলেন, একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেক আগেই বিএনপির রাজনীতি থেকে সরে এসেছেন।

ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও দাবি করেন।

গত ০৫ আগস্টের পর থেকে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।সূএ : ইওেফাক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)