Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বেনাপোল ধানক্ষেত থেকে

সীমান্তে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১২:২০ পিএম
সীমান্তে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের ধারণা, নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তঘেঁষা বড় আঁচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মারধর ও নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)