Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
৬ বছর ধরে সৌদিতে মা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০৬:২৭ পিএম
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী প্রবাসে থাকার সুযোগে নিজ কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে ভোরের দিকে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী।

সে তার বাবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করে আসছে।

সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান।

এরপর থেকে ভুক্তভোগী কিশোরী তার দুই ছোট বোন ও বাবা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন।

শনিবার (১৬) রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এসময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন।

সোমবার (১৮ মে) সকালে ফের ধর্ষণচেষ্টা চালান রফিকুল ইসলাম। এসময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের জানায়।

পরে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে মামলা করে। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)