Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিশ্ব বরেণ্যের সুর সম্রাট

আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের জমি দখলচেষ্টার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৯:৩৯ পিএম
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের জমি দখলচেষ্টার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্ববরেণ্য সংগীতজ্ঞ, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিও জানান সংস্কৃতিকর্মীরা।

শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সামনে ‘বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মী মঞ্চ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দখলচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ও সাংবাদিক আবদুন নূর। বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য মতিলাল বণিক, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসিরসহ অনেকে।

মানববন্ধনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সংগীতাঙ্গনের শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সংগীতাচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব।

তাঁর নামে প্রতিষ্ঠিত এই সংগীতাঙ্গন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটির জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা অভিযোগ করেন, অতীতেও কয়েকবার অগ্নিসংযোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল।

এবার জাল দলিলের মাধ্যমে জমি দখলের ষড়যন্ত্র করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, ‘এই প্রতিষ্ঠান শুধু একটি সংগীতাঙ্গন নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক।

এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’ তারা দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দখলচেষ্টার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)