ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইনশৃঙ্খলা বাহিনীর মতন পোষাক ব্যবহার করে নিজস্ব অভিযান ● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ● শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী ● দেশে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়িয়েছে...বাণিজ্য মন্ত্রণালয় ● বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড ● সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় ● সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না..? ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার....প্রধানমন্ত্রী ● রাজধানী ওয়ারী থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন ● শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৬:১৮ পিএম
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

সরকারি উদ্যোগে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

এ উদ্যোগের আওতায় প্রথমবারের মতো আজ সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ১১২ জন বাংলাদেশি কর্মী।

মালয়েশিয়ার DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd. কোম্পানিতে এসব কর্মী নিয়োগের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত বোয়েসেলের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়াগামী কর্মীরা মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন।

তাদের চাকরির চুক্তির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য। এ ছাড়া নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা প্রদান করবেন।

প্রথম ফ্লাইটে যাত্রা করতে যাওয়া কর্মীদের বিদায় জানাতে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নিয়োগ প্রক্রিয়ায় কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না।

পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করা হচ্ছে।

পাশাপাশি ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের হিসাবে, প্রচলিত অভিবাসন ব্যয়ের তুলনায় কর্মীপ্রতি আনুমানিক ২ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

সেই হিসাবে ১১২ জন কর্মীর মাধ্যমে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। কর্মীদের এ জন্য বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ পরিশোধ করতে হচ্ছে না।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন আবেদন ও প্রকাশ্য লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৪ হাজার ৩৯ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে নির্বাচন করা হয়।

পরবর্তী সময়ে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মোট ১ হাজার ৪৮ জনের চাহিদা পাওয়া গেছে।

প্রতিষ্ঠানভিত্তিক কর্মীর চাহিদা হলো—ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন।

বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ বিদেশগামী কর্মীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ শ্রম অভিবাসনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)