ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● গাজীপুর টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী ● ভারতে পেট্রাপোল সীমান্তে সাদা গাড়িতে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, ছিলেন দুই ঘণ্টা ● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল ● আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন -প্রধানমন্ত্রী তারেক রহমান ● টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে ● আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন....ইইউ রাষ্ট্রদূত ● দেশে খেলাপি ঋণের পাহাড়,ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন -প্রধানমন্ত্রী তারেক রহমান

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:৪৬ এ এম
আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন -প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন।

সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।

এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)