ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● গাজীপুর টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী ● ভারতে পেট্রাপোল সীমান্তে সাদা গাড়িতে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, ছিলেন দুই ঘণ্টা ● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল ● আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন -প্রধানমন্ত্রী তারেক রহমান ● টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে ● আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন....ইইউ রাষ্ট্রদূত ● দেশে খেলাপি ঋণের পাহাড়,ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আগামী ১৬ই ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর

চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:৪৮ এ এম
চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের।

উদ্বোধনী দিনে চারটি ফ্লাইট নিয়ে যাত্রা শুরু করবে বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সই হবে চুক্তি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে।

আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেছে— ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই।

তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করাও কঠিন, তাই শর্ত মেনে নিয়েছি। এতে খুব একটা ব্যাকফুটে আছি এমন নয়।

তবে পুরোদমে বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

আরেক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে।

তবে পহেলা ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)