Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ওমর ফারুক রনি, মাধবী নরসিংদী

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১১:৪৪ পিএম
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নরসিংদী মাধবদী পৌরসভার আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালে ২১ জুলাই আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, এর নেতৃত্বে,মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়ন না থাকা,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ অনেকগুলো অনিয়ম -অসংগতি পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০-হাজার ও ৩০-হাজার মোট ৮০-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

আগামী ২ মাসের মধ্যে হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নসহ অন্যান্য অসংগতিগুলো যথাযথভাবে ঠিক করার জন্য নির্দেশনা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়েছে।

মাধবদী থানা পুলিশের সহায়তায় উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন, নার্গিস সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর, নরসিংদী সদর, নরসিংদী।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার জলিল কায়সার খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নরসিংদী সদর।

প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)