Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত ● গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু, পরিবার ও এলাকায় শোকের ছায়া ● স্ত্রীকে হত্যাকালে ছেলে দেখে ফেলায় তাকেও খুন করেন জাকির ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে

জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:২৪ পিএম
জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

এ জন্য মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া এবং বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

প্রয়োজনে রাতভর আলোচনা চালিয়েও দ্রুত মজুরি চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (০২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল।

সেই হিসাবে আগামী ২০২৬ সালের ডিসেম্বরে ওই মজুরি ঘোষণার তিন বছর পূর্ণ হবে।

তাই এবার যে পরিমাণ মজুরি নির্ধারণ করা হোক, শ্রমিকেরা যেন ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে তা পান, সেটিই তাঁদের প্রত্যাশা।

মজুরি নির্ধারণের আলোচনায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা না রাখার আহ্বান জানিয়ে বাবুল আক্তার বলেন, আগের মতো ১৫ দিন পরপর বৈঠক করা কিংবা কোনো প্রতিনিধি দেশের বাইরে থাকবেন—এ ধরনের কারণ দেখিয়ে আলোচনা পিছিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

একটি বৈঠক শেষ হওয়ার পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিনের বেশি বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালাতে হবে।

প্রয়োজন হলে সারা রাত বৈঠক করে হলেও দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিতে হবে।

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা করতে অনেক দেরি করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকদের আন্দোলন থামাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা এবং সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি দেওয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ সময় শ্রমিকদের উদ্দেশে বাবুল আক্তার বলেন, সবাই যেন কাজে ফিরে যান।

কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে অংশ না নিতেও শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন।

তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা ডাকার দাবি জানান। আনোয়ার হোসাইন বলেন, দ্রুত সভা আয়োজনের জন্য তাঁরা উদ্যোগ নেবেন।

এ লক্ষ্যে আজ অথবা আগামীকাল শ্রমিকপক্ষের প্রতিনিধিরা চিঠি দিয়ে মজুরি বোর্ডের বৈঠক আহ্বানের প্রক্রিয়া শুরু করবেন।

সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ আরও কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)