Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত ● গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু, পরিবার ও এলাকায় শোকের ছায়া ● স্ত্রীকে হত্যাকালে ছেলে দেখে ফেলায় তাকেও খুন করেন জাকির ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জামায়েত ইসলাম

পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা....জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:১৪ পিএম
পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা....জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে এ খাতকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল।

শিল্প খাতে অস্থিতিশীলতা ছড়িয়ে ক্ষয়ক্ষতি ঘটানোর অপচেষ্টা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন জামায়াত আমির।

সোমবার (০২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো থামেনি।

বিভিন্ন এলাকায় ভাঙচুরের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার মতো উদ্বেগজনক ঘটনাও ঘটছে।

কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার আদায় করতে পারবেন না।

তাঁর বিশ্বাস, কোনো শ্রমিকই এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নেবেন না।

জামায়াত আমির আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শীত মৌসুমকে ঘিরে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এ অবস্থায় পোশাকশিল্পের মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট অন্য সব পক্ষকে আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)