ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ১০:২৮ এ এম
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।

উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দূর্গম চরে মরিচ ক্ষেতে অবৈধভাবে চাষ করা একটি বড় আকারের গাঁজা গাছ জব্দ করে পুলিশ।

শনিবার (২০ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট লম্বা গাঁজার গাছটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা চরে তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ রোপণ করেন।

প্রায় দুই বছর ধরে লালন-পালনের ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড়ে যায় গাছটি।

শনিবার বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে পুলিশের একটি দল বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মরিচ ক্ষেতের মধ্যে থাকা বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, ওই এলাকায় আরও কোথাও গাঁজা গাছের চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানিয়েছেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন।

আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)