Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ৬ জন আহত

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১০:৪৩ পিএম
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ৬ জন আহত

কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া আহত হন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আহতদের মধ্যে ছাত্রদলের রাজারহাট উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন।

অপরদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)