Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী

সামনে কঠিন সময়, তেলের দাম বাড়বে...মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ,২০২৬, ১০:৪৫ এ এম
সামনে কঠিন সময়, তেলের দাম বাড়বে...মির্জা ফখরুল

দেশের সামনে কঠিন সময় আসছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে তেলের দামসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়বে। “আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়।

যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দামও বাড়বে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পাম্প ভাঙচুর বা মব সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

“গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না,”—যোগ করেন তিনি। খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সুযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে তিনি ধর্মকে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।

কৃষি খাতের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ।

এছাড়া স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)