ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ

জামিনে কারামুক্ত হলেন আওয়ামী লীগ নেতা...দবিরুল

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি,২০২৬, ১১:২৮ পিএম
জামিনে কারামুক্ত হলেন আওয়ামী লীগ নেতা...দবিরুল

গ্রেপ্তারের দেড় বছর পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্ত হন।

এর আগে ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার।

জানা গেছে, ২০২৪ সালের) ০৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির একটি মামলায় দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও আটক হন। তিনি বর্তমানে দিনাজপুর কারাগারেই রয়েছেন।

দবিরুল ইসলামের পরিবারের দাবি, দীর্ঘ সময় কারাবন্দী থাকায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তাঁর হাঁটাচলার শক্তিও নেই।

উল্লেখ্য, গত ০৭ ফেব্রুয়ারি একই কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)