Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিএনপির মহাসচিব

শেখ হাসিনা থাকলে অন্তত গণতান্ত্রিক অবস্থা চলত...মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ০২:৪৩ পিএম
শেখ হাসিনা থাকলে অন্তত গণতান্ত্রিক অবস্থা চলত...মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন।

তিনি বলেন, “আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ; দুই প্রতীক ছিল। এবার নৌকা নেই।

নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। জনগণকে বিপদের মুখে ফেলে তিনি পালিয়ে গেছেন।

থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলত।” এই মন্তব্য তিনি সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগের সময় করেছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, পাকিস্তানের শোষণ ও নির্যাতনের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

“পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, অথচ যারা শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, আজ তারা আবার দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে।

তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবেন না। আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই। কারণ ওঠাই আমাদের ও বাংলাদেশের অস্তিত্ব।”

হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি আশ্বাস দিয়ে বলেন, “হিন্দু ভাই-বোনদের মধ্যে একটি ভয় কাজ করে; তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে।

কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন; এই দেশে সংখ্যালঘু কেউ নেই, সবাই বাংলাদেশের নাগরিক।

এই দেশের সবাই সমান নাগরিক। তাই কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, আমরা আপনাদের পাশেই থাকব।” মির্জা ফখরুল প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে।

হিন্দু-মুসলমান নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।”

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)