ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সারাদেশে ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত রয়েছে,২২ দিনে ১২৩ জনের মৃত্যু শত শত আক্রান্ত ● ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস....ভারতীয় হাইকমিশনার ● বান্দরবানে হোটেল-মোটেলের ৭০-৮০ শতাংশ আগাম বুকিং ● আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না....অমিত শাহ ● নারায়ণগঞ্জ খাদ্যগুদাম থেকে পাঁচ দিন ধরে সরকারি খাদ্য সরবরাহ বন্ধ ● আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা ● আজ বিকাল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ স্থানীয় প্রশাসন ● যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম ● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস....ভারতীয় হাইকমিশনার

নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০৬:৫২ পিএম
ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস....ভারতীয় হাইকমিশনার

ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন ইমক্যাব নেতারা।

প্রতিনিধিদলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ‘ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি।

বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন।

শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে, উভয় দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক ততই সুদৃঢ় হবে।’

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে হাইকমিশনার ইমক্যাবের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

ইমক্যাবের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)