ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা ● আজ বিকাল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ স্থানীয় প্রশাসন ● যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম ● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ১০:৪৯ এ এম
আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ২১ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চরহোগলায় ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

সে কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে। এলাকাবাসি জানান, রাতে ২০/২৫ জন তাকে কুপিয়ে জখম করে।

তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে মোবারক হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।

এর আগেও কয়েকবার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের উপর হামলা করে।

আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

হত্যা সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)