ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা ● আজ বিকাল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ স্থানীয় প্রশাসন ● যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম ● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

আ জা ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ১০:৩৩ এ এম
যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের বড় একটি অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বুধবার (২১ অক্টোবর) এক বার্তায় দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পুষ্টিগুণ সম্পন্ন ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনেছে।

এর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এ গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।

একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করতেও ভূমিকা রাখছে এ আমদানি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)