ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সারাদেশে ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত রয়েছে,২২ দিনে ১২৩ জনের মৃত্যু শত শত আক্রান্ত ● ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস....ভারতীয় হাইকমিশনার ● বান্দরবানে হোটেল-মোটেলের ৭০-৮০ শতাংশ আগাম বুকিং ● আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না....অমিত শাহ ● নারায়ণগঞ্জ খাদ্যগুদাম থেকে পাঁচ দিন ধরে সরকারি খাদ্য সরবরাহ বন্ধ ● আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা ● আজ বিকাল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ স্থানীয় প্রশাসন ● যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম ● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গুলশান বনানী মাঠে সার্বজনী পূজায়

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় বাংলাদেশি....মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০২:৩৩ পিএম
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় বাংলাদেশি....মাহদী আমিন

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, বরং সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে চায় সরকার—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘মহালয়া ১৪৩৩’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।

রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন।’ তিনি বলেন, ধর্ম, বর্ণ, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের ভিন্নতা থাকলেও সবার পরিচয় হবে বাংলাদেশি।

ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্য বা বিভেদের শিকার হতে হবে না।

প্রত্যেক মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সমান মর্যাদায় অংশ নেবেন—এমন বাংলাদেশ গড়তে চায় সরকার।

মহালয়ার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মহালয়া নতুন আশার আলো এবং অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে আসে।

সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য তিনি গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে।

জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে পূজার সরকারি ছুটিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন কান্তি মজুমদার, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অলোক সাহা ও সাধারণ সম্পাদক শ্রী বিনয় গোপাল রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)