Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন হালচাল খুলনা -৫

আমরা নিচ্ছি ব্যালট, একটি দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি এনসিপির...হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খুলনা

প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ১২:০৮ এ এম
আমরা নিচ্ছি ব্যালট, একটি দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি এনসিপির...হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারা ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক লড়াই পরিচালনা করবে, যেখানে অন্য একটি দল বুলেটের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) খুলনা-৫ আসনের ফুলতলায় জামায়াতে ইসলামীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ আন্দোলন, শহীদদের ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার অর্জিত হয়েছে।

তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে সতর্ক করেন। পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবৈধ কর্মকাণ্ড হলে জনগণকে সামলানো সম্ভব হবে না।

তিনি মিডিয়ার ভূমিকা নিয়েও মন্তব্য করে বলেন, মালিকানার কারণে অনেক সংবাদপত্র ও টেলিভিশন সত্য প্রকাশে ব্যর্থ হচ্ছে। জনগণ সচেতন হলে মিডিয়ার প্রয়োজন কমবে।

ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, ভোট বিক্রি করলে আগামী পাঁচ বছর ‘গোলামি’ করতে হবে, তাই ভোটকে পবিত্র আমানত হিসেবে রক্ষা করতে হবে। তিনি স্বৈরতন্ত্রের পুরো ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ফুলতলা-ডুমুরিয়া আসনের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রার্থী প্রতিটি ব্যয়ের হিসাব জনগণের সামনে তুলে ধরেছেন এবং দেশের যেকোনো আসন থেকে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)