Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রাম খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেল ৪৫৬ পরিবার

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৬:৩৩ পিএম
চট্টগ্রাম খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেল ৪৫৬ পরিবার

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে রামগড় উপজেলার লামকো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রামগড় উপজেলার ৪৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)