Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাঙ্গামাটিতে আবারও সংঘাত

রাঙ্গামাটিতে ব্রাশফায়ার করে ইউপিডিএফ কর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ১১:৫৮ এ এম
রাঙ্গামাটিতে ব্রাশফায়ার করে ইউপিডিএফ কর্মীকে হত্যা

রাঙ্গামাটিতে আবারও সংঘাত—সদর উপজেলার কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল এক ইউপিডিএফ কর্মীর।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়া এলাকার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ধর্মসিং চাকমা, যিনি ইউপিডিএফ নিয়ন্ত্রিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ধনজয় চাকমার ছেলে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, কুতুকছড়ি এলাকায় গুলিতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে।

ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। সংগঠনটির দাবি, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ধর্মসিং চাকমার বাড়ি ঘিরে ফেলে জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল।

এ সময় তিনি পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ধর্মসিং চাকমার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ইউপিডিএফ।

তবে এ বিষয়ে জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)