ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটি কাপ্তাই লেকে লঞ্চ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৬:৫৪ পিএম
রাঙ্গামাটি কাপ্তাই লেকে লঞ্চ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

রাঙ্গামাটির কাপ্তাই লেকে প্রায় দুই শতাধিক যাত্রীবাহী একটি লঞ্চ দুর্ঘটনার মুখে পড়লেও দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত সবাই নিরাপদে তীরে নামতে সক্ষম হন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জুড়াছড়ি উপজেলার পাগুজ্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ।

তিনি জানান, জুড়াছড়ি থেকে রাঙ্গামাটিগামী লঞ্চটি চলার পথে পানির নিচে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খায়।

এতে লঞ্চের তলায় ফাটল সৃষ্টি হয়ে ভেতরে পানি প্রবেশ শুরু করে। পরিস্থিতি বুঝে চালক দ্রুত লঞ্চটি পাশের তীরে নিয়ে যান এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে যাত্রীদের বিকল্প একটি নৌযানে করে গন্তব্যে পাঠানো হয়।

যাত্রীশূন্য হওয়ার পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি রাঙ্গামাটি সদরের দিকে নিয়ে যাওয়া হয়।

রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, “জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি হঠাৎ এ দুর্ঘটনার কবলে পড়ে।

লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ছুটোছুটি শুরু করেন। পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত তীরে ভিড়লে বড় ধরনের দুর্ঘটনা থে‌কে রক্ষা পায়।

তী‌রে ভিড়া‌নোর পর লঞ্চ থে‌কে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)