Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জামাত-বিএনপির দিনবর সংঘর্ষ

শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক শেরপুর

প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ১১:২৯ পিএম
শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে দিনভর চলা সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।

রাশেদুল ইসলাম জানান, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকেরা দেরিতে এসে চেয়ার দখলকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন।

গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম ইন্তেকাল করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)