Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়ায় তারাবি নামাজ শেষে ছাত্রদলকর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক বগুড়া

প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৩১ পিএম
বগুড়ায় তারাবি নামাজ শেষে ছাত্রদলকর্মীকে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে তারাবীর নামাজ শেষে মসজিদের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিলন নামের এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে ঘটনা ঘটে।

নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবর রহমানের ছেলে ও বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ছাত্রদলের কর্মী ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ শেষে মিলন মসজিদের বাহিরে দাঁড়ায়।

এসময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন ঘটনাস্থলে এসেই মিলনের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের বুড়ইল গ্রামের শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখের কোনো এক বিষয়ে বাকবিতণ্ডা হয়।

এর সূত্র ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের এলাকায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)