Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়‘জুলাই যোদ্ধাদের দখলে

নিজস্ব প্রতিবেদক বগুড়া

প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি,২০২৬, ০৬:৪৭ পিএম
বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়‘জুলাই যোদ্ধাদের দখলে

বগুড়ায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ঢুকে ব্যানার ঝুলিয়ে বিক্ষোভ করেছে ‘জুলাই যোদ্ধারা’।

এ সময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

শনিবার ১৯ জানুয়ারি সকাল ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত পার্টির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার শোক ও গণভোট বিষয়ক দুটি ব্যানার টাঙানো হয়। চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এই ব্যানার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান।

সকালে একদল লোক প্রথমে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার শোক সম্পর্কিত ব্যানার খুলে ফেলে। পরে তারা কার্যালয়ের ভিতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার টাঙিয়ে দেন।

একটি ব্যানারে লেখা ছিল, ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’ এবং ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে’।

বাইরের ব্যানারে ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা ছিল।

নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেন নুর মোহাম্মদ জুবায়ের। তিনি বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর।

যদিও দলটি নিষিদ্ধ হয়নি, তারপরও এই দল নির্বাচনে অংশ নিতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জেলা সংগঠক আহাম্মেদ সাব্বির এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর ফোন ধরেননি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)