Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা

প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর,২০২৫, ১১:৩২ পিএম
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

শনিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনের সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে আমরা চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর পেয়েছি।

এটি সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা বলেই আমরা মনে করি। স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা কখনও গুলি করে খুন করে ফেলার মাধ্যমে সমাধান হতে পারে না। এটি মানবাধিকারে চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী এসব বিষয় সমাধান হওয়ার কথা। কিন্তু ভারতীয় বাহিনী বিএসএফ কখনোই এসবের তোয়াক্কা করে না। বিষয়টি খুবই উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তের এ ঘটনায় তদন্ত করতে হবে। সকল সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এর মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। ‘

বিএসএফ ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার কথা বললেও সীমান্তে তারা বিষয়টি চর্চা করেন না। এ বিষয়ে বাংলাদেশ এবং ভারত সরকারসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রক্রিয়া গ্রহণ করতে হবে’, বিবৃতিতে জানায় স্বাধীনতা সুরক্ষা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)