আ জা আন্তর্জাতিক ডেক্স
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দুই নেতার মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে।
পরে বৈঠক শেষ হওয়ার তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
তাসের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদলের আলোচনায় রাশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা বিশেষ গুরুত্ব পেয়েছে।
বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন।
শি জিনপিং বলেন, দুই দেশকে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।
একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর ধারাবাহিক প্রচেষ্টা চালাতে হবে।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।