আ জা আন্তর্জাতিক ডেক্স
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘এক অভূতপূর্ব ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে’ অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেনজেনে পৌঁছানোর পর লালগালিচা সংবর্ধনার মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও স্বাগত জানান শি।
এ সময় পুতিনকে ‘পুরোনো বন্ধু’ বলে উল্লেখ করেন তিনি।
চীনের আয়োজনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রভাবশালী এই তিন দেশের নেতা।