ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মৃত্যুদণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েছেন

জাতিসংঘের 'মৃত্যুদণ্ড স্থগিতে'র প্রস্তাবের পক্ষে ১৩৩ দেশ, ভোট দেয়নি বাংলাদেশ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১১:৫৪ এ এম
জাতিসংঘের 'মৃত্যুদণ্ড স্থগিতে'র প্রস্তাবের পক্ষে ১৩৩ দেশ, ভোট দেয়নি বাংলাদেশ

বিশ্ব জুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ।

এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ, বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ।

আর ভোটদানে বিরত থাকা ১৬টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।

প্রস্তাবটির বিরোধিতা করা ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শিরোনামের প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো।

গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এ ধরনের সাজার প্রয়োগ স্থগিত রেখেছে।

সংস্থাটি জানিয়েছে, অপরাধ দমন কিংবা অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই।

একবিংশ শতাব্দীতে এ ধরনের সাজার কোনো স্থান নেই বলেও উল্লেখ করেছে জাতিসংঘ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)