Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত ● পরাজয়ের দায় প্রার্থীদের, কাউকে দোষ দিতে চান না ট্রাম্প ● ‎ভগবান ডিউটি থেকে ভুয়া টিএ বিল, আরএনবিতে সালামত উল্লাহর বিরুদ্ধে যত অভিযোগ ● অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত ● গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু, পরিবার ও এলাকায় শোকের ছায়া ● স্ত্রীকে হত্যাকালে ছেলে দেখে ফেলায় তাকেও খুন করেন জাকির ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরাজয়ের দায় প্রার্থীদের, কাউকে দোষ দিতে চান না ট্রাম্প

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০২:৪৬ পিএম
পরাজয়ের দায় প্রার্থীদের, কাউকে দোষ দিতে চান না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর প্রার্থীদের প্রতি ভোটারদের অনাগ্রহকেই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে দলের এই পরাজয়ের জন্য নির্দিষ্ট কাউকে দায়ী করতে চান না তিনি।

তার দাবি, নিজে নির্বাচনী ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয় পেতেন।

বুধবার (০৪ নভেম্বর) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ব্যালটে থাকলে আমরা জিতে যেতাম।

আমরা খুব সহজেই সবকিছু জিতে যেতাম।’ গত মাসে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারে দেশজুড়ে নির্বাচনী সফর করেন ট্রাম্প।

সে সময় সমর্থকদের উদ্দেশে বারবার বলেন, ব্যালটে যেন তাকেও প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়।

তবে নির্বাচনে ভোটারদের রায়ে রিপাবলিকানরা বড় ধাক্কা খেয়েছে। সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে চলেছে।

পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের পছন্দ করেনি। কেবল এই ধরনের একটি বিষয়।’

রিপাবলিকান প্রার্থীরা যথেষ্ট শক্তিশালী ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে কাউকে দোষারোপ করতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না।

এটি একটি খুব আকর্ষণীয় সময় ছিল। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে বিষয়টি দেখেছি এবং তা থেকে শিখেছি।’

তবে ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘প্রার্থীর মান গুরুত্বপূর্ণ।’ তার দাবি, অনেক প্রার্থী নিজেদের পক্ষে যতটা প্রচার চালিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পক্ষে তার চেয়েও বেশি প্রচার করেছেন।

এরপর ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজয়ের জন্য দায়ী করেন।

তিনি লেখেন, অ্যাবট তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে ‘রাইনো’ (রিপাবলিকান ইন নেম অনলি) হয়ে না উঠলে পরাজিত হতেন না।

নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষের মধ্যেও হাউস স্পিকার মাইক জনসনের নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প।

রিপাবলিকানদের নেতা হিসেবে জনসনের থাকা উচিত কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সিদ্ধান্তটি জনসনকেই নিতে হবে।

তবে তিনি একজন ভালো মানুষ এবং ভালো ব্যক্তি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)