ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান ● তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান ● নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর ● নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত, টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন

ভারতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৩৬ এ এম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১১:১৪ এ এম
ভারতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, ধ্বংসাত্মক গতিতে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে তাণ্ডব শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’।

দেশটির আবহাওয়া বিভাগের (আইএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ০২ নভেম্বর মধ্যরাতে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে।

এর প্রভাবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।

আইএমডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রম শুরু হয়।

এর মেঘমালার সামনের অংশ ইতোমধ্যে উপকূলে প্রবেশ করেছে। পেছনের অংশও উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছিল।

ওই সময় ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল ঘূর্ণিঝড়টির অবস্থান।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগ অতিক্রম করবে।

এ সময় সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আগামী ১২ ঘণ্টা দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির উচ্চতা প্রায় ১ থেকে ১ দশমিক ৫ মিটার বেড়ে যেতে পারে।

এর ফলে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের নিচু উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব সবচেয়ে বেশি হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)