ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইএমএফের পূর্বাভাস, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর ● আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকা....প্রতিমন্ত্রী ● শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল ● আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে....প্রসিকিউশন ● ইমরান সমর্থকদের ঠেকাতে কনটেইনারের দেয়াল,পাকিস্তানে পণ্য পরিবহনে অচলাবস্থা ● বিশ্ব স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণস্বাস্থ্য হোমিওর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ● ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা ● দেশে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ককরোজ জনতা পার্টির দুই নেতা

ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৬:০৭ পিএম
ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা

ভারতের একটি পুরো প্রজন্মকে ভীত করে নীরব রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।

গ্রেপ্তারের নিন্দা, গণতন্ত্র রক্ষার আহ্বান:

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় আশুতোষ ও সৌরভের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিজের এবং আগের বহু প্রজন্মের মানুষকে কঠোর সংগ্রাম করতে হয়েছে।

সেই লড়াই অব্যাহত রাখতে হবে। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতি সবার জন্যই গুরুত্বপূর্ণ।

দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার এবং সাংবিধানিক অধিকার রক্ষায় দৃঢ় থাকার সময় এসেছে।

একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার এই প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলায় ১৪ হাজার মানুষ দমন-পীড়নের শিকার:

ভারতের বিভিন্ন অঞ্চলে গণতন্ত্রের ওপর আঘাত আসছে বলে অভিযোগ করেন মমতা।

তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বর্তমানে ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন।

তিনি বলেন, যে সরকার ভুলে যায় গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসনব্যবস্থা, সেই সরকারের পতন আসন্ন।

দেশের লাখ লাখ তরুণ-তরুণীর উদ্দেশে মমতা বলেন, তাঁদের ‘দিদি’ হিসেবে তিনি সব সময় পাশে থাকবেন।

তরুণদের আশ্বস্ত করে তিনি ভারতকে রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

বার্তার শেষাংশে তিনি বলেন, দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)