ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইএমএফের পূর্বাভাস, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর ● আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকা....প্রতিমন্ত্রী ● শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল ● আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে....প্রসিকিউশন ● ইমরান সমর্থকদের ঠেকাতে কনটেইনারের দেয়াল,পাকিস্তানে পণ্য পরিবহনে অচলাবস্থা ● বিশ্ব স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণস্বাস্থ্য হোমিওর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ● ভারতের পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে.....মমতা ● দেশে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সৌদি আরবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে

সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১১:৫৭ এ এম
সৌদি যুবরাজ সালমানকে ফোন করলেন এরদোগান

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার ১৩ অক্টোবর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এরদোগান তুরস্কের এই অবস্থানের কথা জানান।

ফোনালাপে হুথিদের হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এরদোগান বলেন, সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে দেশটি যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতি তুরস্কের পূর্ণ সমর্থন থাকবে।

সৌদি আরবে সাম্প্রতিক কয়েকটি হামলায় উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত ১৩ জন নিহত হন।

আহত হন তিন শতাধিক মানুষ। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারের হামলায় চারজন এবং রোববারের

হামলায় আরও একজন নিহত হন। এসব হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করলেন এরদোগান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)