Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল ফিফা বিশ্বকাপের ২০৩০ কাউন্টডাউন শুরু,জানা গেল আয়োজকদের ভেন্যু বিশ্বকাপ জিতে দ্বিতীয় বার ইতিহাস গড়ল স্পেন,একাধিক বিশ্ব রেকর্ড ইউনিসেফের বিশ্লেষণ বাংলাদেশের আরও ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১০ গোলের ম্যাচ হারিয়ে তৃতীয় ইংল্যান্ড আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন...ইমরান হোসেন ব্যাপারী মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১১:৩৫ এ এম
নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় এলে দেশ ছাড়ার কথা ভাবছেন প্রায় এক-চতুর্থাংশ ইসরায়েলি।

একই সঙ্গে তার সরকারের বিতর্কিত নতুন আইনের বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নিয়েছেন অধিকাংশ নাগরিক। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এমন তথ্য।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল ১২-এর পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু আবার সরকার গঠন করলে ২৩ শতাংশ নাগরিক দেশত্যাগের বিষয়টি বিবেচনা করবেন।

জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা বর্তমানে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না।

আর বাকি উত্তরদাতারা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এদিকে একই জরিপে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের সাম্প্রতিক একটি আইনের বিরুদ্ধেও ব্যাপক জনঅসন্তোষের চিত্র উঠে এসেছে।

অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশ ওই আইনের বিরোধিতা করেছেন। সম্প্রতি পাস হওয়া ওই আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে।

পাশাপাশি বাধ্যতামূলক সামরিক সেবা এড়িয়ে চলা কট্টর অর্থোডক্স ইসরায়েলিদের গ্রেপ্তার থেকে সুরক্ষার বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, জরিপে মাত্র ২১ শতাংশ উত্তরদাতা এই আইনকে সমর্থন জানিয়েছেন। বাকি অংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় বিশেষ সুবিধা ও সামরিক ছাড়সংক্রান্ত এই বিতর্কিত আইনের কারণে সরকারের প্রতি জনঅসন্তোষ বেড়েছে।

নেতানিয়াহুর সম্ভাব্য নতুন মেয়াদ নিয়ে নাগরিকদের একাংশের দেশ ছাড়ার মানসিকতার পেছনেও এই ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)