ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি

জামাল উদ্দীন,কক্সবাজার:

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১১:৪৮ এ এম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৪:২৪ পিএম
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি

সাংবাদিক ফরিদুল মোস্তফা খান তার বিরুদ্ধে ২০১৯ সালে দায়ের হওয়া ছয়টি মামলাকে "মিথ্যা ও সাজানো" দাবি করে সেগুলো প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তার অভিযোগ, তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

এসব মামলায় তিনি টানা ১১ মাস ৫ দিন কারাভোগ করেন। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় তিনি ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন।

ফরিদুল মোস্তফা খানের ভাষ্য, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে তিনি নির্যাতনের শিকার হন।

তিনি জানান, মামলাগুলো প্রত্যাহার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

সর্বশেষ ৯ মার্চ ২০২৬ তারিখে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে আবারও লিখিত আবেদন জমা দেন।

তিনি আরও অভিযোগ করেন, তার দায়ের করা ফৌজদারি মামলাটি দীর্ঘদিনেও আদালতে কার্যকরভাবে অগ্রসর হয়নি।

পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এদিকে, সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF)-সহ কয়েকটি মানবাধিকার সংস্থা অতীতে উদ্বেগ প্রকাশ করে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ২০২০ সালের মানবাধিকার প্রতিবেদনে তার ঘটনার উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয়েছে।

ফরিদুল মোস্তফা খান বলেন, "মামলার বোঝা আর সইতে পারছি না। দীর্ঘদিন ধরে আর্থিক, সামাজিক ও মানসিকভাবে চরম দুর্ভোগের মধ্যে আছি। আমি ন্যায়বিচার ও মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।"

তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার, জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)