ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২৬

বিশ্বকাপ জিতে দ্বিতীয় বার ইতিহাস গড়ল স্পেন,একাধিক বিশ্ব রেকর্ড

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১১:০৫ এ এম
বিশ্বকাপ জিতে দ্বিতীয় বার ইতিহাস গড়ল স্পেন,একাধিক বিশ্ব রেকর্ড

মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে শুধু দ্বিতীয় বিশ্বকাপই জেতেনি স্পেন, ফুটবল ইতিহাসেও লিখেছে নতুন অধ্যায়।

পুরুষ ও নারী দলকে বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসানোর পাশাপাশি টানা অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডও গড়েছে ‘লা রোহা’।

সোমবার (২০ জুলাই) বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন।

এই জয়ের মধ্য দিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্প্যানিশরা। দীর্ঘ এই অজেয় যাত্রায় তারা আন্তর্জাতিক ফুটবলে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

পুরো বিশ্বকাপজুড়েই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। শিরোপা জয়ের পথে আট ম্যাচে তারা হজম করেছে মাত্র একটি গোল, যা সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

এই শিরোপার মাধ্যমে আরেকটি অনন্য কীর্তিও গড়েছে স্পেন। ২০২৩ সালে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটির নারী দল।

আর ২০২৬ সালে পুরুষ দলের বিশ্বকাপ জয়ের ফলে একই সময়ে নারী ও পুরুষ উভয় বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রথম দেশ হয়ে উঠেছে স্পেন।

এর আগে জার্মানির নারী দল ২০০৩ ও ২০০৭ সালে বিশ্বকাপ জিতলেও দেশটির পুরুষ দল একই সময় বিশ্বসেরা হতে পারেনি।

শুধু তাই নয়, স্পেন আন্তর্জাতিক ফুটবলে নতুন আরেকটি নজিরও স্থাপন করেছে।

তারা প্রথম দল হিসেবে টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে একটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)